২৫০ সফরসঙ্গী নিয়ে হজে গেলেন অনন্ত জলিল

২৫০ সফরসঙ্গী নিয়ে হজে গেলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক:


প্রথমবারের মতো হজ করতে গিয়েছেন আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। । সোমবার এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল।

ভিডিও বার্তায় তিনি বলেন, এর আগে সপরিবারে ৮-৯ বার আমি ওমরা করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

জানা গেছে, প্রায় ২৫০ জন সদস্য নিয়ে তিনি এখন হজ ক্যাম্পে আছেন। তারা এই নায়কের সফরসঙ্গী।

অনন্ত জলিল অভিনীত সর্বশেষ ‘কিল হিম’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমার মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে বরাবরের মতোই বর্ষাকে দেখা গেছে।

বর্তমানে এই নায়ক ব্যস্ত আছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য এ সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme