আ.লীগ নেতা মিন্টুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন: ডিবি

আ.লীগ নেতা মিন্টুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন: ডিবি

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিমুল ভূঁইয়া ও গ্যাস বাবুর জবানবন্দিতে কিছু তথ্য-উপাত্ত পেয়েছি। এ কারণে মিন্টুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে কারণে আমরা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করি। পরে মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মিন্টুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হবে—তিনি আসলে এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে কতটুকু জানেন। গ্যাস বাবুর মোবাইল ফোন কেন নেওয়া হলো, সেটিও জিজ্ঞাসা করা হবে। শিমুল ভূঁইয়া ঢাকায় আসার পর কেন মিন্টুর প্রতিনিধি গ্যাস বাবু তার সঙ্গে দেখা করলেন, জানতে চাওয়া হবে মিন্টুর কাছে। গ্যাস বাবুর মোবাইল নষ্ট করার চেষ্টা করেছেন কি না? এছাড়া, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে কথা বলেছেন কি না? সবকিছু সাইদুল করিম মিন্টুর কাছে জানতে চাওয়া হবে।

এমপি আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু রিমান্ডে রয়েছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, গ্যাস বাবু স্বীকার করেছেন, আনার হত্যাকাণ্ডের মূলহোতার সঙ্গে মিটিং এবং একাধিকবার দেখা করেছেন তিনি। আক্তারুজ্জামান শাহীনের পক্ষে কাজ করেছেন শিমুল ভূঁইয়া। অন্যদিকে, সাইদুল করিম মিন্টুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন গ্যাস বাবু। গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে জানিয়েছিলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় তিনি জিডি করেছেন। এর পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, মিন্টুর বুদ্ধিতে মোবাইল মিন্টুর কাছে দিয়ে তিনি থানায় হারানোর জিডি করেন। গ্যাস বাবু ও সাইদুল করিম মিন্টুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর আমরা বিস্তারিত জানাবো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme