সড়ক দুর্ঘটনার মূল যা বলছেন ওবায়দুল কাদের

সড়ক দুর্ঘটনার মূল যা বলছেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:


সারা দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের কারণেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেলের কারণে। এরপরই ইজিবাইক। বেপরোয়া ড্রাইভিংও আছে। এটাকে বাদ দেওয়ার উপায় নেই। বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সচিবকে বলবো- দ্রুত নীতিমালা করার জন্য। সারা দেশে লাখ লাখ তিন চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা জরুরি। মানুষের জীবন আগে, জীবিকা পরে। জীবিকা রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের রাজনীতি যারা করেন তাদেরও এতে সায় আছে। ইজিবাইক হাইওয়েতে চলে এটিকে অনেকে সমর্থন করেন। অথবা পেছন থেকে কেউ সমর্থন দেন। তবে ঢাকায় যে নিয়ম চালু করা হয়েছে, তাতে ৯৮ শতাংশ মোটরসাইকেলে দুই জনের মাথায়ই হেলমেট থাকে। মফস্বলেও এ সিস্টেম শুরু হয়েছে।

কাদের আরও বলেন, সড়কে ঈদযাত্রা অনেকটা ভালো হয়েছে। কিন্তু ফিরতি পথের বিষয়টি এখনও রয়েছে। এদিকে অনেকের নজর কম থাকে, তাই দুর্ঘটনাও ঘটে অনেক সময়। তাই ফিরতি পথটাও এখন দেখতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme