আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব

আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব

বিনোদন ডেস্ক:


দেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান অস্থিরতা নিয়ে নিজের অবস্থান জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না।’

কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রথমদিকে শোবিজ তারকারা চুপ থাকলেও শিক্ষার্থীদের ওপর হামলার পর সরব হয়েছেন অনেকে। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের কেউ কেউ।আজ সকালে বিষয়টি নিয়ে পোস্ট করেন অভিনেতা চঞ্চল চৌধুরীও।

এবার চলমান পরিস্থিতি নিয়ে কথা বললেন শাকিব খান। পোস্টে তিনি বলেন, কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme