আনসারের বিরুদ্ধে ৩ মামলায় আসামি ১০ হাজার, গ্রেপ্তার ৩৬৯

আনসারের বিরুদ্ধে ৩ মামলায় আসামি ১০ হাজার, গ্রেপ্তার ৩৬৯

চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ে ভাঙচুর, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানায় তিনটি মামলা করা হয়েছে। এ তিন থানায় অজ্ঞাতনামাসহ ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, শিক্ষার্থী ও সেনা সদস্য আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় এজাহানামীয় আসামি ২০৮ জন ও অজ্ঞাত আসামি করা হয়েছে ৩ হাজার আনসার সদস্যকে। এ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন।

পল্টন থানা সূত্রে জানা গেছে, পল্টন থানাও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জন আনসার সদস্য। এছাড়া মামলায় ৪ হাজার আনসার সদস্যকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাত থেকে এখন পর্যন্ত ৯৫ জন আনসার সদস্য পল্টন থানায় গ্রেপ্তার আছেন।

রমনা থানা সূত্রে জানা গেছে, সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় এ থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ৯৮ জন ও অজ্ঞাত আসামি ৩ হাজার। রমনা থানায় এখন পর্যন্ত ৮৫ জন আনসার সদস্য গ্রেপ্তার আছে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেন, তিন থানায় আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তিন থানায় অজ্ঞাতসহ কয়েক হাজার আসামি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme