আসছে শাহরুখের পর্দাকাঁপানো ‘পাঠান’ এর সিক্যুয়েল

আসছে শাহরুখের পর্দাকাঁপানো ‘পাঠান’ এর সিক্যুয়েল

file photo

একের পর এক ফ্লপ ছবির পর ‘বলিউড কিং’ শাহরুখ খানকে তার হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। রূপালি পর্দায় শাহরুখের কণ্ঠে ‘পাঠান জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সিনেপ্রেমীরা। বক্স অফিসে হাজার কোটি পেরিয়ে গিয়েছিল ছবির কালেকশন। এবার শুরু হয়েছে সেই ছবির সিক্যুয়েলের কাজ। ‘পাঠান ২’ নিয়ে নতুন আপডেট দিলেন সিনেমাটির কাহিনিকার আব্বাস টায়ারওয়ালা।

যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে থাকবেন কিংবা পরিচালনা কে করবেন তা অবশ্য খোলসা করেননি আব্বাস।

যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক থাকবেন না। কেননা তার হাতে রয়েছে শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে ‘পাঠান ২’ পরিচালনার দায়ভার। সেই সঙ্গেই ছবিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি আব্বাস টায়ারওয়ালা।

এদিকে শাহরুখের ‘কিং’ ছবিটি নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, ছবির সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম ছবি শাহরুখের। স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। এই ছবিটি সুহানা খানেরও প্রথম ছবি হতে চলেছে। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন মহাতারকার অনুগামীরা।

এই মুহূর্তে শুটিং চলছে ‘ওয়ার ২’ ছবিটির। আগামী বছরই তা মুক্তি পাওয়ার কথা। এই ছবিতেও অতিথি শিল্পীর ভূমিকায় থাকতে পারেন শাহরুখ খান। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে। আবার এই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান স্পাই ছবি ‘আলফা’তেও একঝলক দেখা যেতে পারে শাহরুখকে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme