শেখ হাসিনার অবস্থান সম্পর্কে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও আসেনি। তবে আনঅফিসিয়ালি জানা গেছে তিনি দিল্লিতেই রয়েছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, আদালত যে ৪৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করবে সরকার। শেখ হাসিনাকে ফেরত আনতে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব‍্যবস্থা নেবে। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মাস সময় দিয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেয়ার পাশাপাশি মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিচারের জন্য তাকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে মার্কিনিদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তা কেটে গেছে। ইতালি বাংলাদেশসহ কয়েকটা দেশের ভিসা ইস‍্যুতে নতুন আইন করছে। এর ফলে বাংলাদেশিদের ভিসা পেতে দেরি হচ্ছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme