২০০ টাকার টিকিটে দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

২০০ টাকার টিকিটে দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপের আগে আরও একবার নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যদিও এই সিরিজে সাকিবসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হচ্ছে। একইভাবে প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলও। এই সিরিজ শেষে ওয়ানডে বিশ্বকাপ মিশনে ভারতে পাড়ি জমাবে সাকিব আল হাসানের দল।

এদিকে কিউইদের বিপক্ষের এই সিরিজের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে এই সিরিজের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। এছাড়াও সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা খরচ করে প্রতিটি ম্যাচ দেখা যাবে, এই মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে। ভিআইপি স্ট্যান্ডে এক হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডে ৩০০ এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকায় কেনা যাবে।

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো। আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকেই স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা। ম্যাচের দিন ও আগের দিনও টিকিট পাওয়া যাবে।

এছাড়া অনলাইন থেকেও কেনা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ টিকিট। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট (ticket.tigercricket.com.bd) থেকেই কিনতে হবে টিকিট।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme