বঙ্গভবনে শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

বঙ্গভবনে শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের তিন মাসের মাথায় বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। নতুন ৫ জনের কথা থাকলেও উপদেষ্টা হিসেবে তিনজন আজ শপথ নিচ্ছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন তারা। নতুনদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শপথ নেয়া তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

মোস্তফা সরয়ার ফারুকী একজন চলচিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বদা সরব ছিলেন তিনি। সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ছিলেন মাহফুজ আলম।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme