অনলাইন ডেস্ক:
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। টাইগার অধিনায়ক লিটন দাস আর কিউই অধিনায়ক লোকি ফার্গুসন উভয়েই জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন। মিরপুর স্টেডিয়ামে বেলা দুইটায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
মিরপুর স্টেডিয়ামে বুধবার সকালে অনুশীলন করে নিউজিল্যান্ড দল। প্রথম ওয়ানডের আগে শেষ প্রস্তুতিটা ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সেরে নেয় সফরকারী দল। বিশেষ করে নেটে ঘাম ঝরায় কিউই ব্যাটসম্যানরা। ভারতে আগামী মাসে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ নিউজিল্যান্ডের। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনজুরিতে সফরে কিউই দলকে নেতৃত্ব দেবেন পেসার লোকি ফার্গুসন।
সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজটি দারুণ কাজে দেবে তাদের। বাংলাদেশেরও বিশ্বকাপের আগে ম্যাচ প্রাকটিসের শেষ সুযোগ এই সিরিজ।
বৃষ্টির কারণে দল পর্যাপ্ত অনুশীলন করতে না পারলেও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি লিটন দাস। তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে এশিয়া কাপ খেলে আসা তরুণদের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ, সংবাদ সম্মেলনে বলেছেন টাইগার অধিনায়ক।
Leave a Reply