কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি

কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি

অনলাইন ডেস্ক:

সরকার পদত্যাগের ‘এক দফা’ আন্দোলনে ঘোষিত ৩ অক্টোবরের কুমিল্লা-চট্টগ্রাম বিভাগের রোড মার্চের তারিখ পরিবর্তন করে ৫ অক্টোবর করেছে বিএনপি। একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ মহানগর ও জেলায় সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিবর্তনের কথা জানান।৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ অথবা সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে পূর্বঘোষিত ২৬ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী সমাবেশের তারিখ পরিবর্তন করে ৪ অক্টোরব করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব এক দফা আন্দোলনের টানা ১৫দিনের কর্মসূচি কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই কর্মসূচিতে বিভাগ পর্যায়ে রোড মার্চ, ঢাকায় বিভিন্ন স্থানে সমাবেশ, পেশাজীবী কনভেশন প্রভৃতি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme