সোজা কথা না শুনলে ফয়সালা রাজপথে: ফখরুল

সোজা কথা না শুনলে ফয়সালা রাজপথে: ফখরুল

অনলাইন ডেস্ক:

কোনো টালবাহানা না করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোজা কথা না শুনলে রাজপথে ফয়সালা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মির্জা ফখরুল বলেন, অবিলম্বে পদত্যাগ করুন, কোনো টালবাহানা করবেন না। দেশের মানুষ আর শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না।

সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও একদফা দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, এত চুরি করেছে, এত লুটপাট করেছে— শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, এই সরকারকে সহযোগিতা দিতে গিয়ে প্রশাসনের কিছু কিছু লোকও করেছেন। এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে! এটা আমার কথা নয়, নদী কমিশনারের কথা।

তিনি বলেন, আজকে জাতি চরম ক্রান্তিলগ্নে পৌঁছেছে। আর এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্যে দিয়ে এবং তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদের (সরকার) পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই শপথ আজকে আমাদের নিতে হবে। আর এখন একটাই লক্ষ্য, সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার না। এই সরকার শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, জোর করে দুই দুইবার নির্বাচনের প্রহসন ও তামাশা করে ক্ষমতায় বসে আছে। আবার তারা সব আটঘাট বেঁধে ২০২৪ সালে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme