ভিসা নীতি স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ: তথ্যমন্ত্রী

ভিসা নীতি স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নানা কথা ভিসা নীতি নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি যুক্তরাষ্ট্রের। তারা কাকে ভিসা দেবে, না দেবে এটা তাদের ব্যাপার। এটি নিয়ে আমরা মাথা ঘামাই না। আমাদের সঙ্গে সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত চমৎকার। ভিসা নীতি একটি বিচ্ছিন্ন বিষয়।

তবে আমি মার্কিন রাষ্ট্রদূতের একটি কথায় উদ্বিগ্ন। সেটি হচ্ছে, তিনি বলেছেন, ভিসা নীতির আওতায় গণমাধ্যমও আসবে। এটি গণমাধ্যমের সাথে সাংবাদিক, কলামিস্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা মনে করছেন, এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ।

মন্ত্রী মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে। আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী। গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। শক্তিশালী স্বাধীন গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং কোন যুক্তিতে আপনারা অন্য কাকে ভিসা দেবেন, না দেবেন কিছু আসে যায় না। আপনারা কোন আওয়ামী লীগ নেতাকে ভিসা দিলেন কিংবা দিলেন না, কোন বিএনপি নেতাকে ভিসা দিলেন কি দিলেন না, এতে কিছু আসে যায় না। আমরা কিছু মনে করি না। এটা আপনাদের ব্যাপার। কিন্তু কেনো গণমাধ্যমের উপর ভিসা নীতি কার্যকর হবে, সেটি আমার বোধগম্য নয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme