জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে ১০টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয়পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়।
পরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সভাপতি এড হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
Leave a Reply