বঙ্গবন্ধুকন্যার মধ্যে সকল গুণাবলী নিহিত: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুকন্যার মধ্যে সকল গুণাবলী নিহিত: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা আজ ঐক্যবদ্ধ। অতীতে দেশের ক্রান্তিলগ্নে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা যে ধরনের ভূমিকা পালন করেছেন আজো ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে মোকাবেলা করতে তারা ঐক্যবদ্ধ রয়েছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে ‘গণতান্ত্রিক অভিযাত্রায় সাহসী নেতৃত্ব’ শীর্ষক আলোচনাসভায় বিশিষ্টজনেরা এসব মন্তব্য করেন।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ‘শেখ হাসিনা নামটিই সকল গুণাবলী ধারণ করে। বঙ্গবন্ধুকন্যার মধ্যে সকল গুণাবলী নিহিত। কী অসীম মমতায় তিনি বড়দের সম্মান করেন। শিক্ষককে কী করে সম্মান করা যায় সেটি তার মধ্যে ভীষণ ভাবে রয়েছে। শেখ হাসিনা নামটুকুইই সব কিছু ধারণ করে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme