ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৮৯ জন। এছাড়া একই সময়ে আরও ২ হাজার ৪২৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজধানী ঢাকার ৮ জন, ঢাকার বাইরের ৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৪২৫ জনের মধ্যে ঢাকায় ৭৫১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪০৬ জনে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme