লিওনেল মেসি মানেই রেকর্ড গড়া ও ভাঙার এক অনন্য গল্প। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ইন্টার মায়ামির হয়ে তিনি নিজের ক্যারিয়ারে আরও একটি নতুন মাইলফলক যুক্ত করেছেন। জামাইকার ক্লাব ক্যাভালিয়ারের বিপক্ষে গোল করে নতুন একটি দেশকে সংযোজন করেছেন সেই তালিকায়, যেখানে তিনি গোলের স্বাদ পেয়েছেন।
স্পেনের মাঠে মেসি সবচেয়ে বেশি গোল করেছেন, যেখানে বার্সেলোনার হয়ে তিনি ৫৪৯ গোলের বিশাল সংগ্রহ গড়েছেন। যা তার মোট ৮৫৩ গোলের প্রায় ৬৫%।
ইন্টার মায়ামির হয়ে খেলা এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের সুবাদে যুক্তরাষ্ট্রের মাঠে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। ২০১৬ ও ২০২৪ কোপা আমেরিকায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
জাতীয় দলের হয়ে নিজ দেশ আর্জেন্টিনায় ৩৫টি গোল করেছেন মেসি। যদিও কোনো আর্জেন্টাইন ক্লাবে খেলেননি, তবে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার ম্যাচে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।
বার্সেলোনার পর ফরাসি ক্লাব পিএসজিতে দুই বছর কাটিয়েছেন মেসি। ফ্রান্সের মাটিতে তার গোল সংখ্যা ৩৪। যদিও পিএসজিতে তার সময়টা মিশ্র অভিজ্ঞতার ছিল।
Leave a Reply