নেপালে গেল বাংলাদেশের ১০৫ টন আলু

নেপালে গেল বাংলাদেশের ১০৫ টন আলু

ফাইল ছবি

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৫টি ট্রাকে আরও ১০৫ টন আলু পাঠানো হয়েছে নেপালে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

তিনি জানান, কয়েকদিনের ব্যবধানে আজ বুধবার দুপুরে ৫টি ট্রাকে আরও ১০৫ টন আলু নেপালে গেছে। প্রতি গাড়িতে ২১ টন করে আলু ছিল। আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৫৫৪ টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।

উজ্জ্বল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, সবশেষ আলুর চালানটি রপ্তানি করেছে থিংকস টু সাপ্লাই ও ফাস্ট ডেলিভারি নামে দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে থিংকস টু সাপ্লাই ৪২ টন ও ফাস্ট ডেলিভারি ৬৩ টন আলু রপ্তানি করেছে। এছাড়াও বন্দরটি দিয়ে হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস অ্যাগ্রো, সুফলা মাল্টি প্রডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজেস্টিক নামের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠানও নেপালে আলু রপ্তানি করছে। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা।

বর্তমানে বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme