ইংল্যান্ড ম্যাচে বিশ্রামে থাকবেন লিটন-তানজিদ!

ইংল্যান্ড ম্যাচে বিশ্রামে থাকবেন লিটন-তানজিদ!

অনলাইন ডেস্ক:

গরমে গৌহাটিতে জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি। সোমবার বাংলাদেশ-ইংল্যান্ডের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা আছে। যদিও ব্যাপারটি নিয়ে দলের পরিকল্পনা সাজানোর সুযোগ নেই। বৃষ্টি হবে না এবং পূর্ণ ম্যাচ হবে ধরেই এগোতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। যে কারণ গৌহাটির বৃষ্টি নয় ম্যানেজমেন্টের চিন্তায় জায়গা পাচ্ছে সেখানকার গরম।

গরমের কথা চিন্তা করে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাস ও তাসজিদ তামিম বিশ্রাম পেতে পারেন ওই ম্যাচে।

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঘেমে শরীর থেকে অতিরিক্ত পারি ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তারা দু’জনসহ নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলননি অধিনায়ক সাকিব আল হাসান।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme