নেপালে গেল ২৩১ টন আলু

নেপালে গেল ২৩১ টন আলু

ফাইল ছবি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কয়েক পর্যায়ের পর আবারও নতুন করে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে দুই হাজার ৭৯ মেট্রিক টন আলু রপ্তানি করা হলো নেপালে।

মঙ্গলবার (২৫ মার্চ) ১১টি ট্রাকে করে এ আলু রপ্তানি করা হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, থিংকস টু সাপ্লাই, আমিন ট্রের্ডাস, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামের চারটি রপ্তানিকার প্রতিষ্ঠান পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে।  আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্থলবন্দর বাংলাবান্ধাটি। মঙ্গলবার রপ্তানি করা আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত দুই হাজার ৭৯ টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme