২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা

২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা

ফাইল ছবি

২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। বুধবার (৩ এপ্রিল) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাজ্যই একমাত্র বৈধ আবেদন করেছে। ফলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রাথমিকভাবে স্পেনেরও আগ্রহ ছিল, তবে তারা আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয়নি। ফিফার রোটেশন নীতিমালা অনুসারে, ২০৩৫ সালের নারী বিশ্বকাপ ইউরোপ বা আফ্রিকায় আয়োজন করার কথা ছিল। স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথ বিডের কথা বললেও তা বাস্তবায়িত হয়নি।

ফিফার আনুষ্ঠানিক ঘোষণা
বেলগ্রেডে অনুষ্ঠিত ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, “আমি নিশ্চিত করতে পারি যে আমরা ২০৩১ সালের জন্য একটি বিড এবং ২০৩৫ সালের জন্য একটি বৈধ বিড পেয়েছি। ২০৩১ সালের আসর যুক্তরাষ্ট্র এবং কিছু কনকাকাফ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত হবে, আর ২০৩৫ সালের আয়োজক হবে ইউরোপ থেকে হোম নেশনগুলো।”

ইতিহাস গড়ার পথে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সিইও মার্ক বুলিঙ্গহ্যাম বলেন, “আমরা ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের একমাত্র প্রার্থী হতে পেরে সম্মানিত বোধ করছি। এখন থেকে আমাদের কঠোর পরিশ্রম শুরু হবে, যাতে বছরের শেষ নাগাদ চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা যায়।”

এদিকে, ফিফা নারী বিশ্বকাপে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করছে। ২০৩১ সাল থেকে এই টুর্নামেন্ট ৪৮ দলের হবে, যা পুরুষদের বিশ্বকাপের নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দ্বিতীয় বিশ্বকাপ আয়োজনের সুযোগ
যদি যুক্তরাজ্য ২০৩৫ নারী বিশ্বকাপ আয়োজন করে, তবে এটি হবে তাদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ আয়োজন। এর আগে ১৯৬৬ সালে ইংল্যান্ড পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল, যেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme