বিয়ে করলে হলে থাকা যাবে না, এ সিদ্ধান্ত অযৌক্তিক: তথ্যমন্ত্রী

বিয়ে করলে হলে থাকা যাবে না, এ সিদ্ধান্ত অযৌক্তিক: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো শিক্ষার্থী বিয়ে করলে হলে থাকতে পারবে না, কিংবা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে ছাত্রীরা নীচতলায় বসবে এবং ছাত্ররা দোতলায় বসবে, বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত অযৌক্তিক।

মঙ্গলবার সচিবালয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, এসব সিদ্ধান্ত কীভাবে হয়, কোথা থেকে হয়, কার মাথা থেকে আসে, সেটি খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে জানানো হবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিদেশি টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ হওয়ায় এবং ক্লিনফিডের মাধ্যমে বিদেশি টেলিভিশন প্রদর্শিত হওয়ায় দেশ থেকে প্রতিবছর পাচার হওয়া প্রায় ৫০০ কোটি টাকা সেভ হয়েছে। অনলাইনভিত্তিক গণমাধ্যমে ক্লিনফিড ছাড়াই বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন করার বিষয়টিও বন্ধ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme