স্মার্ট বাংলাদেশ করতে পোশাক শিল্প জোড়ালো ভূমিকা রাখবে: শিক্ষামন্ত্রী

স্মার্ট বাংলাদেশ করতে পোশাক শিল্প জোড়ালো ভূমিকা রাখবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক:

পোশাক শিল্প দেশের জন্য সক্রিয় ভূমিকা পালন করছে, এ শিল্প ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ করতে জোড়ালো ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কনসাল্টেশন সার্ভিস (টিটিসিএস) ল্যাবের অ্যাক্রেডিটেশন প্রাপ্তি এবং বুটেক্স হতে সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি টেক্সটাইল শিল্প ও এর পেছনে টেক্সটাইল প্রকৌশলীদের অবদানের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে ৮৪ ভাগ আসে পোশাক শিল্প থেকে। ৫ মিলিয়ন মানুষের কর্মক্ষেত্র তৈরি এবং নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের দৃশ্যমান হয় এ খাতে। বুটেক্স এমন বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা পাশ করার সাথে সাথে সবাই চাকরি পায়। আশা করি ২০২৬ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারে তৈরি পোশাক রপ্তানিতে অবদান রাখবে বুটেক্স।

তিনি আরও বলেন, আমরা ইন্ডাস্ট্রি থেকে ইনপুট চাই। গবেষণার জন্য অর্থের ব্যাপারে সরকারের বাহিরে ইন্ডাস্ট্রিকেও এগিয়ে আসতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সফলতা আসবে। তিনি হারিয়ে যাওয়া মসলিনে পুনরুদ্ধারে অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানকে অভিনন্দন জানান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme