একদিনে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ের মধ্যে ২৫৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৪৪ জন  ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme