সাকিবদের ‘অভিনন্দন’ জানিয়ে যা বললেন তামিম

সাকিবদের ‘অভিনন্দন’ জানিয়ে যা বললেন তামিম

নিউজ ডেস্ক:

ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩৭ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব বাহিনী। এই জয়ের পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে লাল-সবুজেরা।

দুর্দান্ত এই জয়ের পর প্রশংসায় ভাসছে লাল-সবুজেরা। এই জয়ের পর সাকিব আল হাসানের দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আফগানদের বিপক্ষে ম্যাচের একটি ছবি শেয়ার করে টিম টাইগার্সকে অভিনন্দন জানান বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া এই ক্রিকেটার।

ছবির ক্যাপশনে তামিম লেখেন, অভিনন্দন বাংলাদেশ! দারুণ শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।

এর আগে, বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানান প্রশ্নের সৃষ্টি হয়। দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি।

পরে যদিও এক ভিডিও বার্তায় তামিম জানান, তাকে মিডল-অর্ডারে ব্যাট করতে বলায়-ই দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি নিজেই। এরপর সাকিবও এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন পাল্টে খেলতে না চাওয়ার মানসিকতাকে ‘বাচ্চামো’ বলে উল্লেখ করেন।

রহস্যময় ইনজুরি আর ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তামিম। আর তাই বিশ্বকাপের আগে চিরচেনা তামিমকে ফিরে পাওয়া নিয়ে শঙ্কা ছিল অনেকেরই। কিন্তু তামিম বেশ আত্মপ্রত্যয়ী ছিলেন ফেরার ব্যাপারে। সে লক্ষ্যে ফিটনেসেও জোর দিয়েছিলেন।

নিজের পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন তামিম। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে শুরুটাও হয়েছিল স্বভাবসুলভ (দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রান করেন)। তবুও অজানা সিন্ডিকেটের বলি হয়েছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme