ভারতে করোনা আক্রান্ত ৭ হাজার ছাড়াল

ভারতে করোনা আক্রান্ত ৭ হাজার ছাড়াল

প্রতিকী ছবি

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। আর মৃত্যু হয়েছে ছয়জনের। এই ছয়জনের মধ্যে তিনটি মৃত্যু রেকর্ড করা হয়েছে কেরালায়। দু’জন কর্ণাটকের আর মহারাষ্ট্রে একজন। মৃতদের মধ্যে ৪৩ বছর বয়সী একজন রয়েছেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল।

ভারতে গত কয়েক দিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। যার মধ্যে এলএফ.৭, এক্সএফজি, জেন.১ ধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া নতুন করে এনবি.১.৮.১ নামে নতুন একটি উপধরনও শনাক্ত হয়েছে। এনডিটিভি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme