খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, ‘রোববার রাত সাড়ে ১০টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এ সময় তিনি সার্বিক খোঁজ-খবর নেন। পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme