নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা আছে : জিএম কাদের

নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা আছে : জিএম কাদের

নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে। সেখানে সহিংসতা হতে পারে।

নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে। নির্বাচনে সবার অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার বা আন ফেয়ার হলো তা বোঝা যায় না।

সোমবার বিকেলে গুলশানে ওয়েস্টিন হোটেলে ঘণ্টাব্যাপী যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের নেতৃত্বে অংশ নেন তিন সদস্যর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, আমরা নির্বাচনে যাব না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে, আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে। আমরা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেইনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme