সব সমুদ্র বন্দরের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে: রেলমন্ত্রী

সব সমুদ্র বন্দরের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক:

সব সমুদ্র বন্দরের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারিত করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, সেই কারণে ইতোমধ্যে খুলনা থেকে মোংলা পর্যন্ত আমাদের প্রকল্প গ্রহণ করা। প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৯ নভেম্বর আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উপস্থিতিতে এই রেলপথের উদ্বোধন করতে পারব।

মঙ্গলবার মাওয়া স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক (ঢাকা-ভাঙ্গা) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, একই সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে। অতীতে আমরা যে সময় অতিক্রম করেছি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো বৈরী পরিবেশে অর্থনৈতিক মন্দার মধ্যেও রেলওয়ে প্রকল্পগুলো কিন্তু চলমান ছিল। প্রচেষ্টার ফলে সেই রেলপথের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। আগামী ১২ নভেম্বর আপনার উপস্থিতিতে আমাদের কক্সবাজারের প্রকল্পটি উদ্বোধন করতে পারবো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme