অনলাইন ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য বিষয় নিয়ে বিএনপি অনেক বিভ্রান্তমূলক কথা বলেছে। মানুষ বিভ্রান্ত হলে এই দেশে আরও অনেক মানুষ মৃত্যুবরণ করবে। মানুষকে ভালোবাসলে স্বাস্থ্য বিষয় নিয়ে কখনও কেউ বিভ্রান্তকর তথ্য দেয় না। কিন্তু আমরা দেখেছি বিএনপি টিকা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, সামনে নির্বাচন আছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মানিকগঞ্জবাসী কি সেবা পেয়েছে, কি উন্নয়ন পেয়েছে তারা তা জানে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে আপনাদের কাছে এই আশা রাখছি। আপনারা ভোটের মাধ্যমে আবারও সেই সুযোগ করে দেবেন।
Leave a Reply