দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন ১২ নভেম্বর : রেলমন্ত্রী

দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন ১২ নভেম্বর : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক:

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২ নভেম্বর চট্টগ্রাম দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত পূর্ণাঙ্গ একটা ট্রেন দিয়ে ট্রায়াল রান করা হবে। এরপর প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী উদ্বোধনের পূর্বে পরিপূর্ণভাবে তৈরি কিনা, তা নিশ্চিত হতে ট্রায়াল রান হবে।

সোমবার দোহাজারী-কক্সবাজার নবনির্মিত রেলপথ লাইনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে দোহাজারী এলাকায় গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। এরপর মন্ত্রী মোটর ট্রলিতে করে দোহাজারী স্টেশন থেকে কক্সবাজার রেললাইন পরিদর্শন করেন। এর আগে সকালে তিনি কালুরঘাট সেতুর সংস্কারকাজ পরিদর্শন করেন।
রেলমন্ত্রী বলেন, ভবিষ্যতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত করা হবে। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ ধরে মাতারবাড়িতে যে ডীপ সি পোর্ট করা হয়েছে, ভবিষ্যতে সেটির সঙ্গে যুক্ত করা হবে। কাজেই বহুবিধ ব্যবহারের জন্য চট্টগ্রাম-কক্সবাজার রেলপথটি করা হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি দেখার জন্য এসেছি। আশা করছি ৩০ অক্টোবরের মধ্যে এই প্রকল্পটির অবশিষ্ট কাজ শেষ হবে। দুয়েকটা স্টেশনের কাজ হয়তো বাকি থাকবে। তবে রেল চলাচলের জন্য উপযোগী হবে। আমরা মোটর ট্রলি করে এখান থেকে কক্সবাজার পর্যন্ত যাব।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme