অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আবারও সরকার পতনের স্বপ্নে বিভোর। তারা ঢাকা অবরোধের স্বপ্ন দেখছে।’
তিনি বলেন, ‘বিএনপি ১৮ অক্টোবর (ঢাকায় সমাবেশ) সামনে রেখে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে। ঢাকা শহরে আবার অবরোধ করার স্বপ্ন দেখছে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে তারা অবরোধ করার ষড়যন্ত্র করছে।’
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এবার বিএনপিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ডিসেম্বরের (গত বছরের) চেয়েও এবার ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিএনপির।’
তিনি বলেন, ‘খেলা হবে, ছাড় দেব না ফখরুল। ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে। আওয়ামী লীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।
Leave a Reply