সাগরে ঘূর্ণাবর্ত, রূপ নেবে নিম্নচাপে

সাগরে ঘূর্ণাবর্ত, রূপ নেবে নিম্নচাপে

নিউজ ডেস্ক:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি প্রথমে লঘুচাপ, পরে নিম্নচাপে পরিণত হতে পারে।  বুধবার ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছেন।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ অক্টোবর) মধ্য বঙ্গোপসাগরে এসে লঘুচাপে রূপ নিতে পারে। এরপর এটি আরো শক্তি সঞ্চয় করে ২৪ অক্টোবর নিম্নচাপে রূপ নিতে পারে।

নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও মিয়ানমারের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, চলতি মাসে ২ থেকে ৩টি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি রুপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রুপ নেবে কি-না, এখনই কিছু বলছে না দু’দেশের আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় সৃষ্টি না হলেও আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme