নিউজ ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাইপর্ব মালদ্বীপকে হারিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। মালদ্বীপের মাঠে প্রথম লেগের ম্যাচে ১-১ গোলের ড্র এর পর মঙ্গলবার ঘরের ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলে (৩-২) গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে লাল-সবুজের জার্সিধারীরা।
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। দুই লেগে তিন দলের বিপক্ষে দুইটি করে মোট ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে জয়ে শুধু বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা নয় ফিফা র্যাঙ্কিংয়েও উন্নতি হচ্ছে বাংলাদেশ দলের।
অক্টোবরে ফিফা তাদের র্যাঙ্কিং আপডেট করলে বাংলাদেশ ফুটবল দল ছয় ধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে জায়গা পাবে। এই তথ্য দিয়েছে ফিফা র্যাঙ্কিং ক্যালকুলেটর।
ফিফার সবর্শেষ র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ ১৮৯তম অবস্থানে আছে। মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯১২.৬০ অর্থাৎ ১৮.৩৭ পয়েন্ট বাড়বে। যে কারণে ছয় ধাপ উন্নতি হবে বাংলাদেশ দলের।
Leave a Reply