কোহলির অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম

কোহলির অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম

ফর্মে ফিরতে পারছেন না বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা ব্যর্থতার পরও শ্রীলঙ্কার বিপক্ষে তার কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু ফলাফল হলো আগের মতোই হতাশাজনক।

রাওয়ালপিন্ডিতে সাইম আয়ুব দ্রুত ফিরে গেলে বাবর নামেন ফখর জামানের সঙ্গে। কিন্তু শুরু থেকেই রান তুলতে হিমশিম খেতে থাকেন তিনি। ৫০ বলে ২৯ রানে পৌঁছালেও ৫১তম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার এক নিখুঁত গুগলিতে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

এই ব্যর্থতার সঙ্গে বাবর ঢুকে পড়েছেন এক অনাকাঙ্ক্ষিত তালিকায়—ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির একসময়ের অপ্রিয় রেকর্ডে তিনি এখন সমান অবস্থানে।

এ ছিল বাবরের টানা ৮৩তম আন্তর্জাতিক ইনিংস যেখানে তিনি কোনো সেঞ্চুরি করতে পারেননি। ঠিক একই সংখ্যক ইনিংস খেলে বিরাট কোহলিও একসময় শতরানশূন্য ছিলেন। ৮৪তম ইনিংসে এসে কোহলি সেই খরা ভেঙেছিলেন।এই তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার সনথ জয়সুরিয়া, যিনি টানা ৮৮ ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি। বাবর ও কোহলি ৮৩ ইনিংসে সমান অবস্থানে, আর ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা চন্দরপল আছেন তৃতীয় স্থানে ৭৮ ইনিংস নিয়ে।

বাবর আজম সর্বশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ২০২৩ এশিয়া কাপে নেপালের বিপক্ষে, আগস্ট মাসে। ২০২৪ ও ২০২৫ সালজুড়ে রান খরায় ভুগছেন এই পাকিস্তানি ব্যাটার। ধারাবাহিক ব্যর্থতার কারণে তাকে সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। ২০২৫ সালে ওয়ানডেতে তার গড় নেমে এসেছে মাত্র ২৭-এর ঘরে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme