নিউজ ডেস্ক:
বিএনপির চলমান আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল তারা ঘোষণা দিয়েছে ২৮ অক্টোবর নাকি সরকার পতনের লক্ষ্যে মহাসমাবেশ করবে। ২৮ তারিখ আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু। সেদিন তারা ঘোষণা করবে আগামী নির্বাচনের পর তাদের আন্দোলন শুরু হবে। আমরা গত ১৫ বছর থেকে বিএনপির আন্দোলনের হুমকিতে আছি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মির্জা ফখরুল গতকাল বলেছেন আগামী ২৮ তারিখ নাকি তারা সমাবেশ করবেন। এরপর মানুষের প্রতিক্রিয়া ছিল এটা কী এই অক্টোবরে, নাকি আগামী বছর অক্টোবরের আন্দোলন। মূলত, বিএনপির এসব আন্দোলনে তাদের কর্মীরা ছাড়া সাধারণ জনগণ নেই।
Leave a Reply