সুসংবাদ পেলেন মুশফিক

সুসংবাদ পেলেন মুশফিক

অনলাইন ডেস্ক:

চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নেমেছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

তবে এ ম্যাচে মাঠে নামার আগেই সুসংবাদ পেয়েছেন টাইগারদের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ব্যাটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে তার।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ২০-এ উঠে এসেছেন তিনি। ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন মুশি।

এদিকে র‍্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি হলেও অবনমন হয়েছে দলপতি সাকিব আল হাসানের। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৪২-এ নেমে গেছেন এ অলরাউন্ডার।

র‍্যাঙ্কিংয়ে এখনও রাজত্ব ধরে রেখেছেন পাকিস্তানের ওপেনার বাবর আজম (৮৩৬)। তার থেকে ১৮ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে আছেন ভারতীয় ওপেনার শুভমান গিল (৮১৮)। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন টন ডি কক (৭৪২)।

অন্যদিকে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। যদিও আগে থেকেই তার খেলা নিয়ে শঙ্কা ছিল; শেষ পর্যন্ত তা-ই হয়েছে। সাকিবের বদলে একাদশে এসেছেন নাসুম আহমেদ। অন্যদিকে অপরিবর্তিত একাদশে নেমেছে ভারত।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme