যুদ্ধবিরতির পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৮

যুদ্ধবিরতির পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৮

ছবি-সংগৃহিত

গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ৩১৮ জনে দাঁড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায়ও অন্তত ৭ জনের লাশ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ফলে যুদ্ধবিরতির পর থেকে মোট আহতের সংখ্যা ৭৮৮ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অসংখ্য ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে আছেন। তাদের কাছে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গাজা অঞ্চলজুড়ে ইসরায়েলি গণহত্যার যুদ্ধে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭২ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে।

চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme