দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া: সাকিব

দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া: সাকিব

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে দেশের ক্রীড়াঙ্গনে। দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’

খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন উল্লেখ করে সাকিব লেখেন, ‘তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

সাকিবের পাশাপাশি তার স্ত্রী উম্মে শিশিরও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সাকিব পত্নী লেখেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি দেশ ও জনগণের জন্য অসাধারণ কাজ করেছেন। তার ভালোবাসা, নিষ্ঠা এবং ত্যাগের জন্য বাংলাদেশের মানুষ তাকে সর্বদা স্মরণ করবে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme