২৮ অক্টোবর দেশে কিছুই হবে না: পরিকল্পনামন্ত্রী

২৮ অক্টোবর দেশে কিছুই হবে না: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক:

বিএনপি ২৮ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছে। এতে কিছুই হবে না দেশে। প্রতিদিন স্বাভাবিকভাবে মানুষ যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাবে। ২৮ অক্টোবরের পরে ২৯ অক্টোবর আসবে, এতে দেশে কিছু হবে না।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে রানীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘কারও কোনও বক্তব্য এটা তাদের বিষয়। আওয়ামী লীগ সরকারের মানুষের কাছে দায়বদ্ধতা আছে। সরকার কী করছে দেশের জনগণ সেটা দেখবে। আইনের বাইরে সরকার কোনও কাজ করে না। ভোটের মাধ্যমে জনগণ সরকারের সকল কিছুর বিচার করবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকারের পদত্যাগ এটা জনগণকে উসকানির জন্য বলা হয়। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত। এটা কোনও কথা নয়। গণতন্ত্রে প্রত্যেকের মন্তব্য করার অধিকার রয়েছে। দেশের মানুষকে কষ্টে রাখার অধিকার কারও নেই। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করছে, দেশের কোনও ক্ষতি এই সরকার করে না। দেশের ক্ষতি কে করছে, জনগণ সেটা দেখছে। তার বিচার জনগণ করবে।’

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme