উত্তেজনার মধ্যেই হঠাৎ ইরানকে ‘ধন্যবাদ’ দিলেন ট্রাম্প

উত্তেজনার মধ্যেই হঠাৎ ইরানকে ‘ধন্যবাদ’ দিলেন ট্রাম্প

পুরনো ছবি

তুমুল উত্তেজনার পর ইরান ইস্যুতে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দাবি করে তিনি দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের

শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে। ধন্যবাদ!’

এদিকে ট্রাম্প যেন ইরানে হামলা না চালান, সেজন্য উপসাগরীয় চারটি দেশ তাকে অনুরোধ করেছিল বলে গুঞ্জন ছড়ায়। ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় এই খবর নাকচ করে দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমাকে কেউ বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তারা (ইরান) কাউকে ফাঁসি দেয়নি। ফাঁসির আদেশ বাতিল করেছে। এটাই (হামলা না করার ক্ষেত্রে) বড় ভূমিকা রেখেছে।’
এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউস জানায়, ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকর ‘স্থগিত’ করেছে। একই সঙ্গে ওয়াশিংটন পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে বলেও জানানো হয়।

ট্রাম্প একাধিকবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার দাবি, দেশটিতে কর্তৃপক্ষের দমনপীড়নের ফলে হাজারো মানুষ হতাহত হয়েছে। যদিও এখনো এই হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক কয়েকটি মানবাধিকার সংস্থা নিয়মিত হতাহতের সংখ্যা হালনাগাদ করলেও তাদের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা শুরু থেকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উসকানি ও সহায়তা দেয়ার অভিযোগ করেছেন। দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই তো সরাসরি বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দোসর আখ্যা দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme