নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৩০৬ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০২ জন। এর মধ্যে ঢাকা শহরে ৪০৯ জন এবং রাজধানীর বাইরের ১ হাজার ৩৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর সারাদেশে এ পর্যন্ত মোট দুই লাখ ৬২ হাজার ৬৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৩০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯৩ জন। আর রাজধানীর বাইরে ৪১৩ জন। এবার এ রোগে মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
Leave a Reply