বাংলাদেশকে সাপোর্ট করতে কলকাতায় যাচ্ছেন পাপন

বাংলাদেশকে সাপোর্ট করতে কলকাতায় যাচ্ছেন পাপন

অনলাইন ডেস্ক:

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ দল। তবে এরপরই ছন্দপতন হয় টাইগারদের। একে একে টানা চার ম্যাচ হারে সাকিব আল হাসানের দল। এতে সেমিফাইনালের আশা যেমন ক্ষীণ হয় তেমনি পয়েন্ট টেবিলের তলানীতে নামে বাংলাদেশ।

আগামী ২৮ অক্টোবর নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ৩১ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে সাকিবরা।

ম্যাচ দুইটি দেখতে কলকাতায় যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  সভাপতি নাজমুল হাসান ও ক্রিকেট পরিচালনাপ্রধান জালাল ইউনুসসহ বোর্ডের আরও অনেক কর্মকর্তা।

পাপন এমনিতে সব সময়ই বাংলাদেশ দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন। দল বিদেশ সফরে গেলেও চেষ্টা করেন কয়েকটা দিনের জন্য হলেও নিজে যেতে। তবে বিস্ময়কর হলেও সত্যি, পাশের দেশ ভারতে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল এরই মধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও কোনো ম্যাচই দেখতে যাননি বিসিবি সভাপতি! বাংলাদেশের প্রায় সবগুলো ম্যাচই দেখছেন টেলিভিশনে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme