নিউজ ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) স্থগিত করা হয়েছে।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববার, ২৯ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার পরিবর্তীত সময়সূচি পরবর্তীতে জানিয়ে
দেওয়া হবে।
উল্লেখ্য, রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
Leave a Reply