আমেরিকাকে বলেছি ভয় দেখিয়ে লাভ নেই: পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকাকে বলেছি ভয় দেখিয়ে লাভ নেই: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমরা আমেরিকাকে বলেছি, ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের টাকা দরকার। আপনারা টাকা নিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা শুধু উপদেশ দেয়, যা আপনারা (গণমাধ্যম) পছন্দ করেন। নির্বাচন, অমুক-তমুক, এবারে এগুলো নিয়ে কোনো আলাপ করেনি। তারা বলেছে, ইন্দো-প্যাসিফিকে আমাদের সঙ্গে কাজ করবে। তারা শুধু উপদেশই দেবে না বা ভয় দেখাবে না, তারা টাকা নিয়ে আসবে।

ড. মোমেন বলেন, তারা (ইইউ) সিদ্ধান্ত নিয়েছে, ৩০০ বিলিয়ন ইউরো উন্নয়শীল দেশগুলোর জন্য খরচ করবে। আমরা প্রায় এক বিলিয়ন ইউরো সই করেছি। এর মধ্যে ৩৫০ মিলিয়ন হচ্ছে ঋণ, সেটা আমরা ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমরা আমেরিকাকে বলেছি-আপনারা শুধু উপদেশ নিয়ে আসেন, উপদেশে আমাদের মন ভরে না। আপনারা যদি চায়নাকে হারাতে চান, তাহলে আপনারাও তাদের মতো টাকার ঝুড়ি নিয়ে আসুন এবং সহনীয় প্রস্তাব নিয়ে আসুন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme