নিউজ ডেস্ক:
গুলশানের নিজ বাসা থেকে তুলে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
রবিবার সকাল ৯ টা ৫০ মিনিটে তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ডিবির গুলশান বিভাগ মির্জা ফখরুলকে আটক করেছে। তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পুরোনো মামলা আছে। গতকাল শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে। তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
Leave a Reply