এখনও ভাল করার সুযোগ দেখছেন সাকিব

এখনও ভাল করার সুযোগ দেখছেন সাকিব

অনলাইন ডেস্ক:

ধর্মশালায় ইংল্যান্ডের কাছে হারের পর তাসকিন আহমেদ বলেছিলেন বাকি ৭ ম্যাচে জেতার কথা। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের কাছে হেরে মুস্তাফিজুর রহমান বাণী দিয়েছিলেন ৬ ম্যাচ জেতার। প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে অধিনায়ক সাকিব আল হাসানও বলেছিলেন এমন কথা। ইডেন গার্ডেন্সে ডাচদের মুখোমুখি হবার আগে তাসকিন বলেছিলেন, ৪ ম্যাচ জিততে পারলে যে কোনো কিছু হতে পারে। নেদারল্যান্ডসের কাছে হেরে দলের পক্ষ থেকে এই ধরনের আলোচনাগুলোও মিলিয়ে গেছে হাওয়ায়। শেষ ৩ ম্যাচে আরও কত পতন হতে পারে, সেই শঙ্কাতেই এখন বাংলাদেশ দল।

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হবে ১১ নভেম্বর। এ সময়ের ভেতরে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। ডাচদের বিপক্ষে হারের পর এই তিন প্রতিপক্ষের বিপক্ষে কোন আশা করতেও যেন ভয় পাচ্ছেন সাকিব। এখন আর ঘুরে দাঁড়ানোর কথাও বলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক।

সাকিব বলেন, ‘সত্যি বলতে, এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। যেহেতু তিন ম্যাচ আছে। সুযোগ এখনও আছে আমাদের কাছে, তবে খুবই কঠিন। কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের এখন কিছু করার নেই। আজকের দিনটা আমরা যদি ভুলে যেতে পারি এবং সামনের ম্যাচগুলোর জন্য মনোযোগ দিতে পারি ভালোভাবে, খুবই কঠিন এই জিনিসটা করা। যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে কামব্যাক করা কঠিন।’

৬ ম্যাচের পাঁচটিতে হেরে কোন সুযোগের কথা বলছেন সাকিব? এখান থেকে কি সেমিফাইনাল খেলার আশা দেখছে বাংলাদেশ দল? পরমুহূর্তেই সেটা পরিষ্কার করলেন টাইগার অধিনায়ক। সাকিবের মতে, ‘সেমিফাইনাল খেলার আর কোনো সম্ভাবনা নেই। বরং এখান থেকে আরেকটু ভালো করতে চাই। আমাদেরকে র‍্যাংকিংয়ে আটের ভেতর থাকতে হবে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। সে জায়গায় এখনও আমাদের হাতে তিনটা ম্যাচ আছে। যদিও আমাদের জন্য এরকম পরিস্থিতিতে কামব্যাক করাটা কঠিন।

তবে সেটিও সম্ভব কিনা— এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আসলে খেলা শেষ হওয়ার আগে কিছু বলা সম্ভব না। তবে আমাদের চেষ্টা করতে হবে। আবারও বলছি এটা কঠিন। কিন্তু এর চেষ্টা করা ছাড়া তো আমাদের কিছু করার নাই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme