জরুরি বৈঠকে পাপন

জরুরি বৈঠকে পাপন

নিউজ ডেস্ক:

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্স শান্ত করে দিয়েছে টাইগারদের। সর্বশেষ শনিবার কলকাতায় নেদারল্যান্ডসের কাছে পরাজয় হতবাক করে দিয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হলো বিশ্বকাপের আগে আর বিশ্বকাপের পারফরম্যান্সে এত গরমিল কেন? সাকিবের সরল স্বীকারোক্তি, ‘আমরা টুর্নামেন্টজুড়েই সংগ্রাম করছি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এ পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা।

জালাল ইউনুস আরও বলেন, আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরও খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme