সমঝোতায় না পৌঁছালে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানকে: ট্রাম্প

সমঝোতায় না পৌঁছালে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানকে: ট্রাম্প

পুরনো ছবি

সমঝোতায় না পৌঁছালে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে অভিযান ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কেইনের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। তবে পাল্টা হুমকি জানিয়ে তেহরান বলছে, প্রতারণার শিকার হলে জবাব দিতে প্রস্তুত তারাও। এদিকে ইরানজুড়ে অব্যাহত আছে সরকারবিরোধী বিক্ষোভ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমঝোতায় ব্যর্থ হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইরানকে। বিভিন্ন গণমাধ্যমে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমি চাই ইরানের একটি চুক্তি হোক। কিন্তু যদি আমরা কোনো সমঝোতায় না যেতে পারি, তাহলে তা ইরান এবং দেশটির জনগণের জন্য খুবই খারাপ দিন হবে। পুরো বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল কেইনকে। তিনি অভিজ্ঞ একজন যোদ্ধা। এর আগে ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামারের নেতৃত্ব দিয়েছেন তিনি।

এদিকে, টানা তৃতীয় দিনের মতো সরকার পতনের দাবিতে প্রতিবাদ সমাবেশ চলছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তেহরান ইউনিভার্সিটির পাশাপাশি আল জাহরা, আমির কবিরের মতো প্রতিষ্ঠানগুলোতেও চলছে বিক্ষোভ। ইরানের জাতীয় পতাকাও পোড়ানো হয়। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি। এ অবস্থায় তেহরান বলছে, সংঘাতের চেয়ে আলোচনাকেই প্রাধান্য দিতে চায় তারা। তবে আক্রান্ত হলে বিন্দুমাত্র ছাড় নয়।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া নতুন পরমাণু আলোচনার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে প্রশমিত করতে জাতিসংঘ উভয় দেশকে সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের আহ্বান জানায়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme