ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে জার্মানি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে জার্মানি

file photo

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে পারে জার্মানি। পার্শ্ববর্তী দেশগুলোতে ইরানের হামলা বন্ধ না হলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বার্লিন।

জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওকে এমন আভাস দিয়েছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতোমধ্যেই শুরু হয়েছে। এতে বিমান হামলায় অংশগ্রহণ এবং সামরিক ও আকাশপথে সহায়তা দেওয়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, গতকাল রোববার (১ মার্চ) ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানায়। প্রয়োজন হলে উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে তারা প্রস্তুত বলে সতর্কবার্তা দেয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme